লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রামগঞ্জ উপজেলার আওতাধীন ৯নং ভোলাকোট ইউনিয়নের আথাকরা গ্রামের গ্রামে ১৯৬৮ সালে মরহুম জনাব আব্দুর রহমান মাস্টার (প্রতিষ্ঠাতা ১ম ) এর নেতৃত্বে এলাকার উদ্যোগে ঐতিহ্যবাহী আথাকরা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। প্রথমে জুনিয়র বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে ১৯৮৩ খ্রিস্টাব্দে। উচ্চ বিদ্যালয়ের মঞ্জুরী পেয়ে প্রথমবার অতি সুনামের সাথে এসএসসি পরীক্ষার ফলাফল অর্জন করে।
প্রতিষ্ঠাকাল থেকে প্রতিষ্ঠানটি স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে সগৌরবে এগিয়ে চলছে। এসএসসি পরীক্ষা ও পরে জেএসসি পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লাস্থ অতি গৌরবপূর্ণ ফলাফল অর্জন করে আসছে।
যার ফলস্বরূপ ২০১৪ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা এর প্রজেক্ট (সেকায়েপ) কর্তৃক উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত করেন এবং ধন্যবাদ পত্র প্রদান করেন।
শিক্ষামূলক কার্যক্রম সহ শিক্ষা কার্যক্রমে ও প্রতিষ্ঠানটি সাফল্য বরাবর উল্লেখযোগ্য। এই সাফল্যের পেছনে রয়েছে প্রতিষ্ঠানের দক্ষ প্রশাসন ও শিক্ষকবৃন্দের আন্তরিকতা এবং কমিটি ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা।
বর্তমান প্রধান শিক্ষক জনাব মুজিবুল হক বি.এ, বি.এড, এম.এড , ২০০২ খ্রিস্টাব্দ এর ০৩রা অক্টোবর অত্র প্রতিষ্ঠানে যোগদান করে শিক্ষক মন্ডলীর সার্বিক সহযোগিতা প্রতিষ্ঠানের বিভিন্ন দিকে অবিস্মরণীয় গুণগত পরিবর্তন আনেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত বিদ্যালয় কতৃপক্ষ